অপরাধস্থানীয়

আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে নিজেই লাশ হলেন সাবিনা আক্তার (১৮)

শেখ মো শাহীন উদ্দীন ( মাধবপুর হবিগঞ্জ )

‎শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর ১টার
দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান তার পরিবার।

‎নিহত সাবিনা আক্তার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের জাহেদ মিয়ার কন্যা।

‎পারিবারিক সূত্রে জানা যায়, একই গ্রামের নিকট আত্মীয় আমিজ আলীর স্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবর পেয়ে শুক্রবার দুপুরে ওই মৃতব্যক্তি কে দেখতে রওনা হয় তার পরিবারের সাথে। মৃতব্যক্তির বাড়ির পাশে যাওয়ার আগমূহুর্তেই স্ট্রোক করে মাটিতে লুটিয়ে পড়েন সাবিনা। তৎক্ষনাৎ হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎এদিকে পারিবারিক সূত্রে আরও জানা যায়, নিহত সাবিনা আক্তারের বিয়ের দিন ধার্য ছিল ১৫জানুয়ারি একই গ্রামের নিকট আত্মীয় আনছব আলীর ছেলে বরকত আলীর সঙ্গে। বিয়ের ৬দিন পূর্বে এমন মৃত্যু নিয়ে শোকাভিভূত হলেন এলাকাবাসী।

‎শুক্রবার বাদ আসর সুন্দরপুর শাহী ঈদগাহে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়েছে বলেও জানান নিহতের পরিবার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button