রাজনীতি

হাসনাত আবদুল্লাহর পক্ষে গণমিছিল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর শাপলা কলি প্রতীক এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ১১ দলীয় জোটের উদ্যোগে দেবীদ্বার মহিলা কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুজাত আলী সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

গণমিছিলে অংশ নেন জামায়াতের কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর রহমান ফরাজী, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রত্যাহারকৃত প্রার্থী মোফাজ্জল হোসেন, দেবীদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম, এনসিপির দেবীদ্বার উপজেলা যুগ্ম সমন্বয়ক জাহাঙ্গীর আলম, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক সাইফুল ইসলাম শামীম, পৌর জামায়াতের আমির ফেরদাউস আহম্মেদ এবং উপজেলা শিবির সভাপতি সাইফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button