রাজনীতি

ক্ষমতার জন্য কাউকে হত্যা করবে, এমন দেশ চাই না : জামায়াত আমির

ক্ষমতা দখলের জন্য সহিংসতা ও হত্যাকাণ্ডের রাজনীতি চায় না দেশ—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে শেরপুরের শ্রীবরদীতে জামায়াত নেতা রেজাউল করিমের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

জানা যায়, সকালে শ্রীবরদী উপজেলার গোপালখিলা স্কুল মাঠে হেলিকপ্টারযোগে পৌঁছান জামায়াত আমির। সেখান থেকে তিনি দলের উপজেলা সেক্রেটারি রেজাউল করিমের কবর জিয়ারত করেন।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, একটি ভোট বা একটি আসনের জন্য মানুষ এতটা নিচে নামতে পারে—এটি অত্যন্ত বেদনাদায়ক। তিনি অভিযোগ করেন, রেজাউল করিমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এমন পরিস্থিতি থেকে দেশকে বের করে আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন বাংলাদেশ গড়তে হবে যেখানে ক্ষমতার জন্য কেউ কাউকে হত্যা করবে না এবং নারী-পুরুষ সবাই নিরাপদে চলাফেরা করতে পারবে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার না হওয়াটা দুঃখজনক। হত্যাকাণ্ডে জড়িতদের জন্য হেদায়েত কামনাও করেন তিনি।

এ সময় শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান বাদলসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button