রাজনীতি

দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না : জামায়াত আমির

দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করা অর্থ উদ্ধার করে জনগণের কল্যাণে কাজে লাগানো হবে।

শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, কক্সবাজার দেশের একটি সম্ভাবনাময় পর্যটন অঞ্চল হলেও পরিকল্পিত উন্নয়নের অভাবে সেই সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটেনি। তার দাবি, দুর্নীতি ও লুটপাটের কারণেই এ অঞ্চল কাঙ্ক্ষিত অগ্রগতি থেকে বঞ্চিত হয়েছে।

তিনি আরও বলেন, কক্সবাজারে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সময়ের দাবি। টেকসই উন্নয়নের জন্য শিক্ষা খাতকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দিয়ে তিনি জানান, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবে।

জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন ১১ দলীয় জোট মনোনীত বিভিন্ন আসনের প্রার্থীরা। এতে জোটভুক্ত দলগুলোর কেন্দ্রীয়, আঞ্চলিক ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button