রাজনীতি

এবার জামায়াত সেক্রেটারি জেনারেলের এক্স অ্যাকাউন্ট হ্যাকড

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তার ছেলে আহমাদ আতাউল্লাহ সালমান ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

পোস্টে সালমান জানান, তার বাবার এক্স আইডি হ্যাক করা হয়েছে এবং নির্বাচনকে সামনে রেখে একটি চক্র পরিকল্পিতভাবে এমন কাজ করছে। তিনি সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান এবং বলেন, এর জবাব জনগণ ব্যালটের মাধ্যমেই দেবে।

এর আগে দলটির আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টও হ্যাক হওয়ার ঘটনা ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button