আন্তর্জাতিক

বিশ্বের সেরা মন্ত্রীর পুরস্কার জিতলেন গাম্বিয়ার আবদোলি জোবে

২০২৬ সালের ‘ওয়ার্ল্ডস বেস্ট মিনিস্টার অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী আবদোলি জোবে। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম তার হাতে এ সম্মাননা তুলে দেন।

বিশ্বের বিভিন্ন দেশের ১০ জন প্রভাবশালী মন্ত্রীর মধ্য থেকে তাকে সেরা হিসেবে নির্বাচন করা হয়। জনসেবায় নতুন প্রযুক্তির প্রয়োগ এবং পর্যটন খাতের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য তিনি এই স্বীকৃতি পান।

তার নেতৃত্বে গাম্বিয়ার পর্যটন খাতে বড় ধরনের অগ্রগতি হয়েছে। হোটেল স্থাপনের জন্য জমি বরাদ্দ প্রক্রিয়া সহজ করা এবং পর্যটনবান্ধব নীতিমালা প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

পুরস্কার গ্রহণের পর আবদোলি জোবে বলেন, পর্যটন উন্নয়নে দুবাইয়ের অভিজ্ঞতা তাদের জন্য অনুপ্রেরণার উৎস। এই স্বীকৃতির মাধ্যমে গাম্বিয়া বিশ্বপরিসরে আরও পরিচিত হবে এবং দেশটিতে পর্যটক আগমন বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সরকারি স্বচ্ছতা, উদ্ভাবনী উদ্যোগ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং জনগণের কল্যাণে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত্তিতে এ পুরস্কার প্রদান করা হয়।
সূত্র: গালফ নিউজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button