অন্যান্যইতিহাস ঐতিহ্যবিশেষ প্রতিবেদনব্যাবসা-বানিজ্যস্থানীয়

গৌরবের ২০ বছর উদযাপন করলো রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন সিটি

গৌরবের ২০ বছর উদযাপন করলো
রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন সিট

রোটাররি ক্লাব অব সিলেট গার্ডেন সিটি’র ১ হাজার তম সভা গত ২৯ নভেম্বর শনিবার সন্ধ্যা ৭ টায় হোটেল ভ্যালি গার্ডেনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে হোটেল ভ্যালি গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে হোটেল ভ্যালি গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন সিটির ১০০০তম সভা। রোটারিয়ানদের ঐতিহাসিক এই মিলনমেলায় সিলেটের বিভিন্ন রোটারি ক্লাবের নেতৃবৃন্দ, রোটাররি ক্লাব অব সিলেট গার্ডেন সিটি’র পাস্ট প্রেসিডেন্ট, সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে। দীর্ঘ পথচলার এই মাইলফলককে কেন্দ্র করে অনুষ্ঠানে রোটারির মানবিক সেবা, সামাজিক উন্নয়নমূলক কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাইদ সেলিম মোঃ আব্দুল কাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি লে. কর্নেল (অব.) এম. আতাউর রহমান পীর (এমপিএইএফ, এমসি), ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর (২০২৫–২৬), ডিস্ট্রিক্ট-৩২৮৫, রোটারি ইন্টারন্যাশনাল এবং পিডিজি শহীদ আহমদ চৌধুরী। তারা রোটারি ক্লাবের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং সংগঠনের মানবিক সেবাকে আরও বেগবান করার আহ্বান জানান।
রোটারিয়ান মোঃ ছয়ফুল আলম এর সভাপতিত্বে ও রোটারিয়ান পিপি মোঃ নাজমুল ইসলামের সঞ্চালনায় সভায় রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন সিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রোটারিয়ান পিপি মোঃ তোফায়েল আহমেদ, রোটারিয়ান পিপি আব্দুল জলিল মুল্লিক, রোটারিয়ান পিপি নিধু ভূষণ দাস, রোটারিয়ান পিপি মোঃ আব্দুর রশিদ, প্রেসিডেন্ট ইলেক্ট এডভোকেট মোঃ সোহেল মিয়া, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান সাঈদ গোলাম রহমান, এডভোকেট সালাহ উদ্দিন আজিজ, রতন দে, খিজির আহমেদ, ওলিউর রহমান, এনামুল হক, মোঃ ফয়জুল হক , জালাল উদ্দীন, মোহাম্মদ ঈসা, খলিলুর রহমান, কয়েছ আহমেদ চৌধুরী, জাকির হোসাইন, আনোয়ার হোসেন, আমির উদ্দিন । সভায় রিপসা টিমের সদস্যসহ সিলেটের অন্যান্য রোটারি ক্লাবের প্রেসিডেন্ট, পাস্ট প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন।
রোটারিয়ান এডভোকেট ফজলুল হক রানা’র পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এরপর রোটারিয়ান মোহাম্মদ ঈসা তালুকদার এর নেতৃত্বে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান এডভোকেট মোঃ সোহেল মিয়া
সভায় বক্তারা রোটারি ক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে দীর্ঘ সময়ের পথচলার বিভিন্ন স্মৃতিচারণ করেন। বিশেষভাবে পাস্ট প্রেসিডেন্টরা রোটারির সাথে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা উল্লেখ করে আবেগঘন বক্তব্য রাখেন। তারা জানান, অতীতে যেমন নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে সমাজের উন্নয়নে কাজ করেছেন, ভবিষ্যতেও রোটারির বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রমে সমানভাবে অংশ নিতে চান।
প্রধান অতিথি সাইদ সেলিম মোঃ আব্দুল কাদির তার বক্তব্যে রোটারির মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, “রোটারি ক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি মানুষের প্রতি মানবিক সেবা প্রদানের এক অনন্য প্ল্যাটফর্ম। সমাজের প্রতিটি স্তরের মানুষের কল্যাণে রোটারির অবদান প্রশংসনীয়।” তিনি রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন সিটির ১০০০তম সভা উপলক্ষে ক্লাবের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।
বিশেষ অতিথি পিডিজি লে. কর্নেল (অব.) এম. আতাউর রহমান পীর বলেন, “রোটারির মূল শক্তি হলো একতা ও মানবিকতা। এত বড় একটি মাইলফলক ছুঁতে পারা ক্লাবটির শক্তিশালী নেতৃত্ব ও অক্লান্ত পরিশ্রমের ফল।” তিনি ভবিষ্যতে রোটারি ক্লাবকে আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। বিশেষ অতিথি পিডিজি শহীদ আহমদ চৌধুরী রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন সিটি একটি গৌরবময় রোটারি ক্লাব। এই ক্লাবের সদস্যরা রোটারি ডিস্টিক্ট এ বিভিন্ন পদে নেতৃত্ব দিয়ে এসেছে। তিনি উক্ত ক্লাবের সার্বিক সাফল্য কামনা করেন।
সভাপতি সাইফুল আলম তার বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন সিটির এই দীর্ঘ পথচলা সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব হয়েছে। আমরা চাই রোটারির মানবিক সেবাকে আরও বিস্তৃত করতে, বিশেষ করে এতিম, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে।” তিনি ক্লাবের সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে মানবিক সেবার অংশ হিসেবে একজন দরিদ্র মহিলাকে আত্মকর্মসংস্থান করার জন্য একটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়। এছাড়া এক অঙ্গহারা ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়, যা উপস্থিতদের মাঝে গভীর প্রশংসা কুড়ায়। সেবামূলক এই কার্যক্রম অনুষ্ঠানের তাৎপর্যকে আরও অর্থবহ করে তোলে।
পুরো অনুষ্ঠানজুড়ে রোটারিয়ানদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সদস্যরা জানান, ১০০০তম সভা তাদের জন্য এক স্মরণীয় অধ্যায়। দীর্ঘদিনের পরিচিত ও নতুন সদস্যদের মিলনমেলায় হোটেল ভ্যালি গার্ডেন রোটারিয়ানদের প্রাণবন্ত উপস্থিতিতে ভরে ওঠে। সবাই পরস্পরের সঙ্গে অভিজ্ঞতা, পরিকল্পনা ও ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
রাতের ভোজের মধ্য দিয়ে রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন সিটির ১০০০তম সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। আনন্দঘন এই দিনে অতীতের সাফল্য উদযাপনের পাশাপাশি রোটারিয়ানরা ভবিষ্যতে সমাজের আরও বেশি কল্যাণমূলক কাজে এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি

বার্তা প্রেরক
ঈসা তালুকদার
০১৭৯০-৫৭৭৭৭৫
তাং- ৩০-১১-২৫ইং

মেহেদী হাসান রাতুল

বিশেষ প্রতিনিধি ( সিলেট )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button