রাজনীতি

দেশের সংখ্যালঘুরা বিএনপির আমলেই সবচেয়ে নিরাপদে বসবাস করে: হুইপ দুলু

অনলাইন নিউজ ডেস্ক

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির শাসনামলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি নিরাপদে বসবাস করেছে। তিনি দাবি করেন, বিএনপি সব সময় হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছে।

শুক্রবার (৫ জুন) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর দোল কালী মন্দিরে তিন দিনব্যাপী হরিবাসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, অতীতে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন দল ভিন্ন ভিন্নভাবে ভূমিকা রেখেছে। তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে রাজনৈতিক সমীকরণে পরিবর্তন দেখা যাচ্ছে, যেখানে বিভিন্ন সম্প্রদায়ের ভোট ভিন্ন ভিন্ন দিকে গেছে। তাঁর মতে, এতে করে বিএনপির ওপর সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আরও বেড়েছে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক উদ্যোগ নিচ্ছেন বলে তিনি মনে করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ মন্দির কমিটির নেতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button