সারাদেশ

কয়েস লোদীসহ ৯ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

শাহজালাল (রহ.) মাজার উন্নয়ন ও ‘প্রবাসী পল্লী’ প্রকল্পে প্রধানমন্ত্রীর সবুজ সংকেত

নিজস্ব প্রতিবেদক:
দেশের ৯টি উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এক গুরুত্বপূর্ণ ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, এমপি উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের বিভিন্ন অঞ্চলের পরিকল্পিত নগরায়ণ, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী সিলেটের পরিকল্পিত ও টেকসই উন্নয়নের লক্ষ্যে একাধিক মেগা প্রকল্পের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন।

তিনি আধ্যাত্মিক নগরী সিলেটের ঐতিহ্য সংরক্ষণ, হযরত শাহজালাল (রহ.)-এর পবিত্র মাজারকেন্দ্রিক সমন্বিত উন্নয়ন এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য আন্তর্জাতিক মানের ‘প্রবাসী পল্লী’ নির্মাণের প্রস্তাব তুলে ধরেন।

কয়েস লোদী বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর পবিত্র মাজার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা। প্রতিদিন দেশ-বিদেশ থেকে হাজারো ভক্ত, পর্যটক ও দর্শনার্থী এখানে আসেন। তাই ধর্মীয় ঐতিহ্য অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক মানের পরিকল্পনার মাধ্যমে মাজার এলাকার উন্নয়ন সময়ের দাবি।

তার প্রস্তাবনায় ছিল— আধুনিক ও দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ, ইসলামী শিক্ষা ও গবেষণার জন্য আধুনিক মাদ্রাসা প্রতিষ্ঠা, ভক্ত ও দর্শনার্থীদের জন্য উন্নত বাসন ব্যবস্থা, বহুতল ভবন, প্রশস্ত গাড়ি পার্কিং, উন্নত ওজু ও স্যানিটেশন সুবিধাসহ প্রয়োজনীয় ধর্মীয় ও নাগরিক অবকাঠামো নির্মাণ। তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button