সারাদেশ

নিজের ভালবাসার উকেলেলে মোহনা কে উপহার দিলেন ছাত্রদলের নির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামি

আজ মোহনা সাংস্কৃতিক সংগঠন আয়োজিত ‘মোহনা লোক উৎসব’-এ সংগঠনের প্রতি ভালোবাসা ও সাংস্কৃতিক সম্প্রীতির নিদর্শন হিসেবে একটি উকেলেলে উপহার দিয়েছেন মুরারিচাঁদ কলেজ ছাত্রদলের সভাপতি খান মোহাম্মদ সামি।

অনুষ্ঠানে মোহনা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে উপহারটি তুলে দেন তিনি। এ সময় সংস্কৃতি, গান ও সংগীতের প্রতি তাঁর ভালোবাসার বিষয়টি উঠে আসে।

মুরারিচাঁদ কলেজের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতি খান মোহাম্মদ সামির রয়েছে আন্তরিকতা ও সহযোগিতার মানসিকতা। গান, কবিতা ও সংস্কৃতির চর্চার প্রতিও তাঁর আগ্রহ বরাবরই প্রশংসনীয়।

সংস্কৃতির প্রতি ভালোবাসা, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির এই বন্ধন ভবিষ্যতে আরও দৃঢ় হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। সামি ভাইয়ের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত সংস্কৃতিপ্রেমীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button