দূর্ঘটনা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

অনলাইন নিউজ ডেস্ক

ঢাকার মৌচাক এলাকায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। সোমবার রাতে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন তালুকদার রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, বিল্লাল হোসেন তালুকদার একটি সালিশ বৈঠকে অংশ নিতে মৌচাক এলাকায় গিয়েছিলেন। সেখানে বাগবিতণ্ডার একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়।

তবে হামলার সুনির্দিষ্ট কারণ ও জড়িতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button