জাতীয়

আবদুল হামিদের অবৈধ সম্পদের খোঁজে বিভিন্ন দফতরে দুদকের চিঠি

অনলাইন নিউজ ডেস্ক
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের অবৈধ সম্পদের খোঁজে বিভিন্ন সরকারি দফতরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১০ জুন) দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
দুদক জানায়, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে রাজধানীর নিকুঞ্জে ২৪ কোটি টাকার সরকারি তহবিল অপব্যবহারের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। যার প্রাথমিক প্রমাণও পেয়েছে সংস্থাটি।
রাজধানীর অভিজাত নিকুঞ্জ এলাকার লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে ৩ তলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি রয়েছে হামিদের। রাষ্ট্রপতি দায়িত্ব শেষে তিনি ২০২৩ সালের এপ্রিলে সপরিবারে ওই বাড়িতে ওঠেন।
অভিযোগ রয়েছে, বঙ্গভবন ছেড়ে নিকুঞ্জের বাসায় ওঠার আগে সরকারি খরচে ওই এলাকা ঘিরে ব্যাপক উন্নয়ন করান তিনি। এমনকি পূর্বাচল প্রকল্পের অংশ না হওয়া সত্ত্বেও, বিপুল ব্যয়ে তার বাড়ির সামনের খালটি সংস্কার করা হয়।
আকতারুল ইসলাম জানান, এসব অনিয়মের খোঁজে এরইমধ্যে বিভিন্ন দফতরে চিঠি দিয়ে তথ্য চেয়েছে দুদক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button