খেলাধুলা

জাহানারা ইস্যুতে বিসিবির আনুষ্ঠানিক বিবৃতি

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন বাংলাদেশ নারী দলের এক সময়ের অধিনায়ক জাহানারা আলম। সাবেক এই ক্রিকেটার জাহানারাকে বাজে প্রস্তাব দিয়েছিলেন। কদিন আগেই ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জাহানারা।
এই নারী ক্রিকেটের দাবি অসংখ্যবার বিসিবিকে এসব যৌন হয়রানির কথা অভিযোগ আকারে জানিয়েছেন তিনি। কিন্তু কোন প্রতিকার পাননি। জাহানারার অভিযোগ আমলে নিয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ দিনের মধ্যে তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়।
এরই মধ্যে সেই ১৫ দিনের সীমা শেষ হয়েছে। মঙ্গলবার বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে জানারাকে তদন্ত কমিটির কাছে লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছিল। তবে তিনি অতিরিক্ত কিছুদিন সময় চেয়েছেন। বিসিবি আশাবাদী ২০ ডিসেম্বরের মধ্যে সেই তদন্ত রিপোর্ট তারা হাতে পাবেন।
বিসিবির আনুষ্ঠানিক বিবৃতি হুবহু তুলে ধরা হলো-
সম্পূর্ণ এবং সুসংগঠিত পর্যালোচনা নিশ্চিত করার জন্য, প্রাক্তন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলম, যিনি প্রধান অভিযোগকারী, তাকে স্বাধীন তদন্ত কমিটিকে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ প্রদান করার জন্য বলা হয়েছিল।
তিনি তার আনুষ্ঠানিক বিবৃতি/অভিযোগ জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়েছেন। তাই স্বাধীন তদন্ত কমিটির সময়সীমা ১৫ কার্যদিবসের জন্য বাড়ানো হয়েছে। এখন রিপোর্টটি ২০ ডিসেম্বরের মধ্যে আশা করা হচ্ছে। বিসিবি একটি ন্যায্য ও নিরপেক্ষ তদন্ত প্রক্রিয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button