খেলাধুলা

১৪১ রানেই অলআউট জিম্বাবুয়ে

অনলাইন নিউজ ডেস্ক

টাইগার পেসারদের দাপুটে বোলিংয়ে ১৫০ রানের আগেই গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট হয় সফরকারীরা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন নিউম্যান নিয়ামুরি।

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ নেন ২টি উইকেট এবং মেহেদি হাসান মিরাজ শিকার করেন ১টি।

প্রসঙ্গত, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে ৬ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও শরিফুল ইসলামের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button