

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অপারেশন ডেভিল হান্ট ফেইস টু অভিযানে নিষিদ্ধ সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথপুর উপজেলা শাখার সক্রিয় সদস্য মোঃ কামিল আহমদ ওরফে কামিল হোসেন (২০) গ্রেফতার করা হয়েছে। সে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর (আনরপুর) গ্রামের আলী মিয়া ওরফে আবদুল আলীর ছেলে।
থানা পুলিশ সূত্র জানায়, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে¡ থানার এসআই মোঃ আল আমিনসহ সঙ্গীয় অফিসার ফোর্স অপারেশন ডেভিল হান্ট ফেইস টু অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জগন্নাথপুর থানার মামলা নং-২১, তারিখ- ২৮/০৬/২০২৫ খ্রিঃ, ধারা-সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৯(৩)/১০/১১/১২/১৩ এর এজাহারনামীয় আসামী মোঃ কামিল আহমদ ওরফে কামিল হোসেন (২০), পদবী-সক্রিয় সদস্য, নিষিদ্ধ সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথপুর উপজেলা শাখার নেতাকে গ্রেফতার করা হয়। ১৪ ডিসেম্বর রোববার গ্রেফতারকৃতকে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।



