রাজনীতি

কাজী অনিকের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের বাঁহাতি পেসার কাজী অনিক ইসলামের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন ধরে ইনজুরি ও আর্থিক সংকটে থাকা এই ক্রিকেটারের মানবেতর জীবনযাপনের বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার পর তারেক রহমানের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে মিরপুরের পল্লবীতে নিজ বাসভবনে কাজী অনিকের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। সাক্ষাৎকালে তিনি তারেক রহমানের পক্ষ থেকে অনিকের চিকিৎসা ও সার্বিক সহায়তার বিষয়টি জানান।

সাক্ষাৎ শেষে আমিনুল হক বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান সবসময় প্রতিভাবান ও অসহায় ক্রীড়াবিদদের প্রতি সংবেদনশীল। তার নির্দেশনায় কাজী অনিক সুস্থ হয়ে মাঠে ফেরার আগ পর্যন্ত চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।

কাজী অনিক জানিয়েছেন, দীর্ঘদিন ইনজুরি ও আর্থিক সংকটে তিনি কঠিন সময় পার করেছেন। বিভিন্ন জায়গায় সহায়তার চেষ্টা করেও সাড়া পাননি। এই সময়ে তারেক রহমান ও আমিনুল হকের সহযোগিতার আশ্বাস তাকে নতুন করে সাহস দিয়েছে। ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলের হয়ে খেলেছেন বাঁহাতি এই পেসার। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা সত্ত্বেও তিনি আবারও ক্রিকেটে ফেরার স্বপ্ন দেখছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button