জাতীয়

ভারত সফরের আমন্ত্রণ পেলেন তারেক রহমান

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। সাক্ষাৎকালে তিনি তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানান। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথগ্রহণ অনুষ্ঠান শেষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপি সরকারের শপথের পর নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে ওম বিড়লার এ সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, ভারতের স্পিকার বাংলাদেশ ও ভারতের জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি–এর শুভেচ্ছা বার্তাও তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়া হয়।

এদিকে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে–ও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button