রাজনীতি

এনসিপি প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ কর্মসূচি

নাটোর-৩ (সিংড়া) আসনে ১০ দলীয় জোটভুক্ত ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর প্রার্থী পরিবর্তনের দাবিতে অবস্থান কর্মসূচি ও মহাসড়ক অবরোধ করেছেন জুলাই যোদ্ধা ও সিংড়ার সচেতন নাগরিক সমাজ।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা এনসিপির জেলা সমন্বয়ক জার্জিস কাদির বাবুকে ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে আখ্যায়িত করে তাকে প্রার্থী হিসেবে বাতিলের দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন গোলাম রাব্বানি, সিরাজুল ইসলাম, মেহেদী হাসান, বায়োজিদ হোসেন, আল আমিনসহ আরও অনেকে। বক্তারা বলেন, নাটোর-৩ আসনের সাধারণ মানুষ অতীতে বিতর্কিত ভূমিকা পালন করা কাউকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চায় না।

এর আগে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে তারা স্পষ্টভাবে এনসিপির প্রার্থী পরিবর্তনের দাবি জানান।

অন্যদিকে একই দিনে পৃথক সংবাদ সম্মেলন করেন এনসিপির উপজেলা কমিটির সদস্য সচিব মিজানুর রহমান। তিনি অভিযোগ করেন, তাদের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে এবং উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button