সারাদেশ

জকিগঞ্জের আমিরুল ইসলাম মান্নার নতুন চ্যালেঞ্জ, AFC Challenge Cup খেলতে জর্ডানে

জকিগঞ্জ প্রতিনিধি:

নতুন স্বপ্ন, নতুন চ্যালেঞ্জ। দেশের ফুটবলে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে এবার আন্তর্জাতিক মঞ্চে পাড়ি জমিয়েছেন সিলেটের জকিগঞ্জের কৃতি সন্তান আমিরুল ইসলাম মান্না। বাংলাদেশ পুলিশ এফসির হয়ে এএফসি চ্যালেঞ্জ কাপ খেলতে জর্ডানের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

জর্ডানের পথে যাত্রা শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন আমিরুল। তিনি লেখেন, ‘নতুন স্বপ্ন, নতুন চ্যালেঞ্জ, দেশের জন্য নতুন লড়াই।’ আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ এফসির জার্সিতে মাঠে নেমে দেশের জন্য সর্বোচ্চটা দেওয়ার প্রত্যয় জানিয়েছেন তিনি।

আমিরুল ইসলাম মান্না বলেন, দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করা তাঁর জন্য গর্ব ও সম্মানের। মাঠে নিজের সেরাটা দিয়ে বাংলাদেশের পতাকাকে গর্বের সঙ্গে তুলে ধরাই তাঁর লক্ষ্য।

এ জন্য দেশবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন জকিগঞ্জের এই কৃতি ফুটবলার। তাঁর এই আন্তর্জাতিক যাত্রায় জকিগঞ্জসহ সিলেটের ক্রীড়াপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে আনন্দ ও প্রত্যাশা।

দেশের ফুটবলের জন্য নতুন এক অধ্যায়ের স্বপ্ন নিয়ে জর্ডানে পা রাখছেন আমিরুল ইসলাম মান্না। তাঁর প্রত্যাশা—মাঠের লড়াইয়ে সাফল্য এনে বাংলাদেশের নাম ও পতাকাকে আরও উঁচুতে তুলে ধরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button