রাজনীতি

জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছেন: সারজিস

অনলাইন নিউজ ডেস্ক 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের জনগণের প্রত্যাশা ও মতামতের প্রতি সম্মান দেখানো উচিত। তিনি অভিযোগ করেন, নির্বাচিত হওয়ার পর কিছু রাজনৈতিক দল জনগণের আকাঙ্ক্ষা থেকে সরে যাচ্ছে, যা জনমনে হতাশার সৃষ্টি করছে।

শুক্রবার (৫ জুন) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করেন। তিনি দাবি করেন, অতীতের মতো বর্তমানেও বিএনপি রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্তের পথে এগোচ্ছে।

এনসিপি মতলব উত্তর উপজেলা আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, জেলা নেতা মাহবুবুল আলম, কেন্দ্রীয় যুব নারী শক্তির যুগ্ম আহ্বায়ক ইশরাত জাহান বিন্দু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল বাশার, উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী প্রধানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button