দূর্ঘটনা

মনোহরদীতে বজ্রাঘাতে তিন মাদ্রাসাছাত্রের মৃত্যু, আহত ১

অনলাইন নিউজ ডেস্ক

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাগরিবের নামাজের আগে অযু করার সময় বজ্রাঘাতে তিন মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন ছাত্র দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বাসিন্দা বাদল মিয়ার ছেলে জহিরুল হক (১৫), দেলোয়ার হোসেনের ছেলে আবু রায়হান (১৪) এবং একই এলাকার আবু জাফর (১৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, মাগরিবের নামাজের পূর্বে অযু করার সময় হঠাৎ বজ্রপাত হলে মাদ্রাসার চার শিক্ষার্থী আহত হয়। পরে তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ জানান, আহত অপর শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button