জাতীয়

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে গুজবে কান দেওয়া যাবে না : মির্জা ফখরুল

অনলাইন নিউজ ডেস্ক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সারা বিশ্বে গণতন্ত্র বিভিন্ন চ্যালেঞ্জের মুখে রয়েছে। তবে বিএনপি সব সময় গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করে এবং জনগণের প্রতি দায়বদ্ধ রাজনীতির পক্ষে অবস্থান নেয়।

এ সময় তিনি বলেন, দেশ উন্নয়নের লক্ষ্য নিয়ে তারেক রহমান কাজ করে যাচ্ছেন। পাশাপাশি নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন।

মির্জা ফখরুল আরও বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাবে বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button