জাতীয়

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের

অনলাইন নিউজ ডেস্ক

সিলেট, ২৪ জুলাই — সরকার নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার দুপুরে সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা-বাগান এলাকায় চা-শ্রমিকদের জন্য দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প, পরিবার পরিকল্পনা ও শিশুস্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বর্তমানে জ্বালানির দামে কিছুটা বৃদ্ধি দেখা গেলেও গত কয়েক সপ্তাহ ধরে দেশে এর দাম তুলনামূলক কম ছিল। তাই এ মুহূর্তে নতুন করে মূল্যবৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই।

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ প্রসঙ্গে তিনি বলেন, এতে আগের পরিস্থিতির তুলনায় বাস্তবে কোনো পরিবর্তন হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী নীতির আওতায় নির্ধারিত সময় শেষ হওয়ায় একই হারে শুল্ক বহাল থাকবে, তবে তা নতুন নামে কার্যকর হবে। ফলে নতুন শুল্ক আরোপে বাংলাদেশের জন্য কার্যত নতুন কোনো প্রভাব পড়েনি।

এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button