জাতীয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানালেন ডেপুটি স্পিকারসহ শীর্ষ কর্মকর্তারা

অনলাইন নিউজ ডেস্ক

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় জাতীয় সংসদের স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর তাঁরা পৃথকভাবে শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

এর আগে একই দিন সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পিকারের কাছে তাঁর স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধানের বিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button