রাজনীতি

আগামী দিনে জাতির নেতৃত্ব দেবেন তারেক রহমান : মান্নান

নারায়ণগঞ্জ–৩ (সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁ) আসনে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, কোনো ষড়যন্ত্রই আসন্ন নির্বাচনকে বানচাল করতে পারবে না। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী দিনে জাতির নেতৃত্ব দেবেন বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী বাজারে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান। একই সঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, এর মাধ্যমে তারেক রহমানকে দেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিতে হবে।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মনিরুল ইসলাম রবি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিমাইকাশারী ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, বিএনপি নেতা বিএম ডালিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ ছাড়া অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রিপন সরকার, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সাদু, সহ-যুব-বিষয়ক সম্পাদক মাহবুব হোসেন, কৃষক দলের সদস্য সচিব সোহেল রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button