

অনলাইন নিউজ ডেস্ক
জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজের জন্য ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।
ওয়ানডে সিরিজে ১৫ সদস্যের দলে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলা অধিকাংশ ক্রিকেটারই জায়গা পেয়েছেন। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ডাক পাওয়া শেখ মেহেদী হাসানকে দলে রাখা হয়নি। চোটের কারণে বাদ পড়েছেন লিটন দাস।
সিরিজে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ, সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ৬, ৯ ও ১১ জুলাই। হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।
এর আগে ২৮ জুন দুই দলের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাদেশের ওয়ানডে দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।



