

অনলাইন নিউজ ডেস্ক
ভারতের ‘ককরোচ জনতা পার্টির’ আন্দোলনের সফলতাকে নিজেদের কৃতিত্ব বলে দাবি করছে জামায়াতের বুদ্ধিজীবীরা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
সোমবার (২৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি রাশেদ খাঁন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন; এর আগে তিনি গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন এবং পরে বিএনপিতে যোগ দেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, “ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা। তাদের একজন বলেছেন, ‘জামায়াত যদি ভারতে আন্দোলন করাতে পারে, বাংলাদেশে কেন পারবে না! জামায়াত যদি না চায়, বিএনপি এক মিনিটও টিকবে না!’”
তিনি আরও লেখেন, “এই হলো জামায়াতের থিংক ট্যাংক! আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই ঘিলু দিয়েই তারা রাষ্ট্র পরিচালনা করবে!”
পোস্টে তিনি অভিযোগ করেন, জামায়াত তাদের নেতা-কর্মীদের প্রশিক্ষণের জন্য বিভিন্ন সেমিনার ও কনফারেন্সে এসব বুদ্ধিজীবীদের নিয়ে যায় এবং জনসভায় বক্তব্য দেওয়ার সুযোগ করে দেয়। তার ভাষ্য, এসব বক্তব্যের পর উপস্থিত অনেকেই ‘আলহামদুলিল্লাহ’ বলতে শুরু করেন।
সবশেষে রাশেদ খাঁন লেখেন, “তাই তো বলি, মানুষের মাথায় গোবর থাকে কীভাবে? আচ্ছা, শাহরিয়ার কবিরদের মতো মানুষেরা যদি জামায়াতের প্রশিক্ষক হয়, তবে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের মাথায় গোবর ছাড়া আর কী উৎপাদন হতে পারে?



