সারাদেশ

আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম

অনলাইন নিউজ ডেস্ক

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী ও সাংবাদিকসহ ২৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা পড়েছে। ‘রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ)’ নামের একটি সামাজিক ও নাগরিক সংগঠনের পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, তার নামও রয়েছে।

তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন হিরো আলম। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগের তীব্র প্রতিবাদ জানান। এ সময় তিনি বলেন, অভিযোগকারীরা যদি সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে তাদের অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হন, তবে তিনিও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।

সংবাদ সম্মেলনে হিরো আলম দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি শিক্ষার্থীদের পাশে ছিলেন এবং নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য, ব্যক্তিগত প্রতিহিংসার কারণেই তাকে এই অভিযোগে জড়ানো হয়েছে। তিনি আরও বলেন, তিনি কখনোই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না এবং সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

নিজের অতীত ভূমিকার কথা তুলে ধরে হিরো আলম প্রশ্ন রাখেন, আন্দোলনের এতদিন পর হঠাৎ কেন তার নাম এই অভিযোগে অন্তর্ভুক্ত করা হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button