

অনলাইন নিউজ ডেস্ক
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার খিদিরপুর এলাকায় একটি গ্যাস সিলিন্ডার গোডাউনে লোড-আনলোডের সময় বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (২৭ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন খোজারখলা এলাকার ইমন আহমদ, জায়েদ আহমদ ও আকবর আলী। তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, একটি সিলিন্ডারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর গোডাউনে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দক্ষিণ সুরমা থানার ওসি আশরাফুজ্জামান জানান, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় তদন্ত ও খোঁজখবর নেওয়া হচ্ছে।
এদিকে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. গোবিন্দ বিশ্বাস বলেন, আহতদের বিষয়ে এখনো বার্ন বিভাগকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। রোগীদের শারীরিক অবস্থা মূল্যায়নের পর প্রয়োজন হলে বার্ন ইউনিটে স্থানান্তর করা হবে।



