জাতীয়

ভোলাগঞ্জ সাদাপাথরে উন্নয়নের দায়িত্ব সিউকের, দ্রুত প্রকল্প নিতে মন্ত্রীর নির্দেশ

অনলাইন নিউজ ডেস্ক

ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র ও স্থলবন্দর পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এবং প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর।

পরিদর্শনকালে স্থলবন্দরের সম্মুখভাগের অব্যবহৃত জায়গায় মাস্টারপ্ল্যান প্রণয়নের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য একটি উন্নয়ন প্রকল্প গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী। দ্রুত প্রকল্পটি প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠাতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে নির্দেশনা দেওয়া হয়।

এ সময় ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন অঞ্চলের অবকাঠামোগত ও সার্বিক উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। পর্যটন এলাকার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা নিয়েও মতামত ব্যক্ত করেন তারা।

সিউক আইন অনুযায়ী, ভোলাগঞ্জ সাদাপাথরসহ সংশ্লিষ্ট পর্যটন অঞ্চলগুলোর সার্বিক উন্নয়নের দায়িত্ব সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের ওপর ন্যস্ত।

পরিদর্শনকালে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, সিউকের নির্বাহী পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button