সারাদেশ

সিলেটে তেলাপোকাযুক্ত তেলে তৈরি হচ্ছিল বাধন ফুডসের নিমকি, জরিমানা ৩০ হাজার টাকা

অনলাইন নিউজ ডেস্ক

সিলেট মহানগরের শাহী ঈদগাহ এলাকায় বাধন ফুডসের নিমকি তৈরির কারখানায় অভিযান চালিয়ে নানা অনিয়মের প্রমাণ পেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারখানাটিতে নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত, অননুমোদিত ফুড কালারের ব্যবহার এবং তেলাপোকাযুক্ত তেলে নিমকি তৈরি করতে দেখা যায়।

এ ঘটনায় কারখানার মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে কর্তৃপক্ষ কারখানার পরিবেশ ও খাদ্য প্রস্তুত প্রক্রিয়া পরিদর্শন করে এসব অনিয়ম শনাক্ত করে। জনস্বাস্থ্য বিবেচনায় খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button