

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সরকারি এমসি একাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শানাজ আহমদ বিশ্বনাথ উপজেলার শ্রীপুর রামপাশা গ্রামের মখন মিয়ার ছেলে। তিনি সিলেট নগরীর একটি পোল্ট্রি ফার্মে গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দাওয়াত শেষে মোটরসাইকেল নিয়ে পৌর শহরের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লেগে তিনি ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক অনুপম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



