বিনোদন

‘মারো আমাকে!’— রিজেক্ট করা স্টার্টআপের আয় শুনে আমান

শার্ক ট্যাংক ইন্ডিয়া সিজন ৫–এর এক সাম্প্রতিক পর্বে মুখোমুখি হয় দুটি শেপওয়্যার ব্র্যান্ড—ক্রাভি ও ইন ভোগ ফ্যাশন। দু’টি প্রতিষ্ঠানই শেষ পর্যন্ত বিনিয়োগ পেলেও সবচেয়ে বেশি আলোচনায় আসে অনুপম মিত্তালের আগের একটি সিদ্ধান্ত নিয়ে তার প্রকাশ্য আক্ষেপ।

পাটিয়ালার দুই ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী অনন্ত ভারদ্বাজ ও যশ গোয়ালের গড়া ক্রাভি ব্র্যান্ডটি সাইজ–ইনক্লুসিভ নারী অন্তর্বাস ও শেপওয়্যার তৈরি করে। ভারতীয় নারীদের শারীরিক গঠন ও সাধ্যের মধ্যে প্রিমিয়াম পণ্য দেওয়ার লক্ষ্য নিয়ে তারা কাজ করছে। শোতে তারা ২ শতাংশ ইকুইটির বিনিময়ে ১.২ কোটি রুপি বিনিয়োগ চান, যা কোম্পানির মূল্য দাঁড়ায় ৬০ কোটি রুপি।

২০২৪–২৫ অর্থবছরে ক্রাভির মোট বিক্রি ছিল ১.৪ কোটি রুপি। শুধু সেপ্টেম্বরে এক মাসেই তাদের বিক্রি হয় ১.০৫ কোটি রুপির পণ্য। যদিও এখনো তারা EBITDA পর্যায়ে লোকসানে রয়েছে। পণ্যের মান নিয়ে প্রশংসা করেন নমিতা থাপার ও ভিনীতা সিং। এ সময় অনুপম মিত্তাল জানান, গত বছর তিনি এই ব্র্যান্ডে বিনিয়োগের সুযোগ ফিরিয়ে দিয়েছিলেন। বর্তমান আয় শুনে তিনি আক্ষেপ করে বলেন, তখন তাদের বিক্রি ছিল মাত্র ২–৩ লাখ রুপি। আমান গুপ্তা মজার ছলে বলেন, তাহলে তিনি ভালো বিনিয়োগকারী নন।

অন্যদিকে দিল্লির ২৫ বছর বয়সী উদ্যোক্তা মাধব ও রাগিণী সাক্সেনার প্রতিষ্ঠিত ইন ভোগ ফ্যাশন নিজেকে ফ্যাশন–ফার্স্ট অন্তর্বাস ব্র্যান্ড হিসেবে তুলে ধরে। তারা ২ শতাংশ ইকুইটির বিপরীতে ৫০ লাখ রুপি বিনিয়োগ প্রস্তাব দেন। ব্র্যান্ডটির শুভেচ্ছাদূত হিসেবে অভিনেত্রী মালাইকা অরোরার উপস্থিতি নিয়েও আলোচনা হয়। ভিনীতা ও কানিকার মতে, মালাইকা সাধারণ ক্রেতাদের সঙ্গে ততটা সম্পর্কিত নন।

ইন ভোগ ফ্যাশনের ২০২৩–২৪ অর্থবছরের আয় ছিল ৫ কোটি রুপি এবং EBITDA মার্জিন ২২ শতাংশ। পরের বছরে আয় বেড়ে ৫.৩ কোটি রুপিতে পৌঁছালেও লাভের হার কমে যায়। এছাড়া কম অ্যামাজন রেটিং ও বেশি বার্ন রেট নিয়েও শার্কদের উদ্বেগ ছিল।

শেষ পর্যন্ত ক্রাভি ৩ শতাংশ ইকুইটির বিনিময়ে ১.২ কোটি রুপি বিনিয়োগে নমিতা থাপারের সঙ্গে চুক্তি করে। ইন ভোগ ফ্যাশনে ১৫ শতাংশ ইকুইটির বদলে ২ কোটি রুপি বিনিয়োগ করেন আমান গুপ্তা।

শার্ক ট্যাংক ইন্ডিয়া সিজন ৫ প্রতি সোম থেকে শুক্রবার রাত ১০টায় সনি টিভি ও সনি লিভে প্রচারিত হচ্ছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button