অন্যান্য

সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল আহমেদ চৌধুরীর মৃত্যুতে বিএনপি’র যুগ্ন মহাসচিব হুমায়ুন কবিরের শোক

সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সোহেল আহমেদ চৌধুরীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
এক শোকবার্তায় হুমায়ুন কবির বলেন, সোহেল আহমেদ চৌধুরী ছিলেন এলাকার একজন নিবেদিতপ্রাণ জননেতা। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদান বিশ্বনাথবাসী দীর্ঘদিন স্মরণ রাখবে। তাঁর মৃত্যুতে দল একজন পরীক্ষিত কর্মীকে হারাল।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
সোহেল আহমেদ চৌধুরীর মৃত্যুতে বিশ্বনাথসহ সিলেটের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীরা তাঁর মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button