

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে গণনা শুরু হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, “মহান রাব্বুল ইজ্জতের একান্ত মেহেরবানীতে মজলুমদের বিজয় দান হলে মিছিল, স্লোগান বা উচ্ছ্বাসের প্রয়োজন হবে না; বরং সবাই সিজদায় পড়ে আল্লাহর শোকর আদায় করবেন।”

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ২ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি সৃষ্টিকর্তার কাছে এ আকুতি জানান।
ডা. শফিকুর রহমান আরও বলেন, “বিজয় হলেও আমরা মনভরে আল্লাহ তাআলার শোকর আদায় করব এবং জাতির সেবায় মহান রবের একান্ত সাহায্য কামনা করব।”



