অপরাধ

উজিরপুরে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশালের উজিরপুরে চাঁদা দাবির অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার এক ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলামের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। অভিযোগে বলা হয়েছে, চাঁদার দাবির মুখে তিনি প্রথমে নগদ ৫০ হাজার টাকা দেন। পরে বিকাশের মাধ্যমে আরও ১০ হাজার টাকা পরিশোধ করতে বাধ্য হন।
ড্রেজার ব্যবসায়ীর অভিযোগ, বাকি টাকা পরিশোধ না করায় শুক্রবার (১৩ মার্চ) মনির সরদারের নেতৃত্বে কয়েকজন তার কর্মচারী আবু বক্করকে তুলে নিয়ে যায়। পরে তাকে হাতুড়ি দিয়ে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মনির সরদার ও তার সহযোগী দীন ইসলামকে গ্রেপ্তার করে।
ওসি রাকিবুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে গত ফেব্রুয়ারি মাসে সেনাবাহিনীর অভিযানে মনির সরদার আটক হন। পরে কয়েকদিন কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button