

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর বিশেষ অভিযানে প্রায় ১৪ লাখ টাকার ভারতীয় বোতল মদ ও পাতার বিড়ি জব্দ করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে ও মঙ্গলবার (১১ নভেম্বর) দিনব্যাপী কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১০ নভেম্বর রাতে সিলেট জেলার কানাইঘাট উপজেলার লোভাছড়া বিওপি’র টহল দল সীমান্তের শূন্যরেখা থেকে ৫০০ গজ ভেতরে বাগানবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩০১ বোতল মদ আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৫১ হাজার ৫০০ টাকা।
এছাড়া মঙ্গলবার (১১ নভেম্বর) জৈন্তাপুর বিওপি’র একটি আভিযানিক দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় পাতার বিড়ি ১৮,৪৮০ প্যাকেট জব্দ করে। এর আনুমানিক মূল্য ৯ লাখ ২৪ হাজার টাকা।
উভয় অভিযানে উদ্ধারকৃত মালামালের মোট মূল্য প্রায় ১৩ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন,
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এই অভিযানও তারই অংশ। জব্দকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



