জাতীয়

দেশেই দুধ উৎপাদন বাড়াতে সর্বোচ্চ পদক্ষেপ নিবে সরকার: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আমদানি নির্ভরতা কমিয়ে দেশেই দুধ উৎপাদন বাড়াতে সর্বোচ্চ পদক্ষেপ নিবে সরকার।
সোমবার (১ জুন) বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রাণিসম্পদমন্ত্রী বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা বর্তমান সরকারের লক্ষ্য। খামারের ক্ষেত্রে যদি নারীরা উদ্যোগী হন, সেক্ষেত্রে সরকার সার্বিক সহযোগিতা করবে।
আলোচকরা বলেন, দুধ উৎপাদন বাড়লেও চাহিদার তুলনায় এখনও ঘাটতি আছে। সরবরাহ ব্যবস্থায় দুর্বলতা, পশুখাদ্যের উচ্চ দাম, সংরক্ষণ সংকট ও খামারিদের ন্যায্যমূল্য না পাওয়াই খাতটির বড় চ্যালেঞ্জ। আধুনিক প্রযুক্তি, শীতলীকরণ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনা উন্নত হলে দুগ্ধ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button