জাতীয়

২০২২ সালের পর অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ২০২২ সালের পর থেকে যেসব শিক্ষক কল্যাণ ট্রাস্টের আওতায় অবসর ভাতা পাননি, তাদের ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক অবসর ভাতা চালুর জন্য ২ হাজার কোটি টাকার একটি থোক বরাদ্দ পাওয়া গেছে। আগামী এক মাসের মধ্যে এ কার্যক্রম শুরু করা হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, কল্যাণ ট্রাস্ট থেকে পূর্বে কয়েক হাজার কোটি টাকা তসরুফ হয়েছে।

তিনি আরও জানান, চলতি অর্থবছরে শিক্ষাখাতে বাজেট জিডিপির ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা ধাপে ধাপে ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। গত বছর এ হার ছিল ১.৬৯ শতাংশ।

মন্ত্রী বলেন, আগামী অর্থবছরে শিক্ষাখাতে মোট বরাদ্দ প্রায় ১ লাখ ২৩ হাজার কোটি টাকা হবে, যা এ পর্যন্ত সর্বোচ্চ। তিনি আরও বলেন, শিক্ষা খাতের সার্বিক বিষয় প্রধানমন্ত্রী ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button