স্থানীয়

নজরুল ইসলাম মুনিম’কে মিলাদ আহমেদের সম্মাননা প্রদান

সিলেট মহানগরের আওতাভুক্ত ১৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম মুনিমে’র বহিষ্কার আদেশ প্রত্যাহার করায় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিলেট মহানগর যুবদলের সহ- সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক মিলাদ আহমেদ এর পক্ষ থেকে মটর সাইকেল শোভাযাত্রা করা হয়।

শোভাযাত্রা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নজরুল ইসলাম মুনিমের কার্যালয়ে গিয়ে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

সোমবার (১০ নভেম্বর) রাত ৯ টায় এই মোটরসাইকেল শোভাযাত্রা ও সংবর্ধনার আয়োজন করা হয়।

এসময় উপস্থিতি ছিলেন, সিলেট মহানগর যুবদলের প্রচার সম্পাদক মিজান আহমদ, সহ সাধারণ সম্পাদক রাজু আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাবিন রাজা চৌধুরী, মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ফাহাদ আহমদ কমল, সাংস্কৃতিক সম্পাদক রাহাত আহমদ টিটু, যুবদল নেতা ইফতেখার আহমেদ রাসেল, সাবেক জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হক, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, মহানগর যুবদলের সহ শিল্প বিষয়ক সম্পাদক নান্নু মিয়া, শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাসেল খান, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সিয়াম আহমদ সোহেল, যুবদল নেতা ফাহিম আহমদ, মুমিন আহমদ, যুবদল নেতা রুপু আহমদ, যুবদল নেতা রায়হান আহমদ, যুবদল নেতা শেখ নয়ন, যুবদল নেতা সোয়েল আহমদ, যুবদল নেতা আলী, যুবদল নেতা তপাজুল আহমদ জিহাদ আহমদ, যুবদল নেতা বোরহান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button