

প্রেস বিজ্ঞপ্তি:: সিলেটে প্যাসিফিক ক্লাব অফ বাংলাদেশের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে নগরের আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে এই পরিক্ষা অনুষ্ঠিত হয়।
পরিক্ষায় কেন্দ্রের বিভিন্ন কক্ষ ঘুরে পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, প্যাসিফিক ক্লাবের উপদেষ্টা মাস্টার নজমুল হক, প্যাসিফিক ক্লাবের সাবেক সভাপতি আসাদুল হক আসাদ, জেলা বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নাজিম উদ্দিন এবং জেলা যুবদলের যুগ্ম সম্পাদক খালেদা আহমদ।
পরীক্ষায় প্রায় এক হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করে যা সিলেটে একটি বড় শিক্ষাবান্ধব আয়োজন হিসেবে প্রশংসিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুনুর রশিদ হারুন, সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, সিনিয়র সহ-সভাপতি ফারুক আহমেদ, শিহাব উদ্দিন, ইয়াসিন আলী, তরিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক বশির রায়হানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অতিথিরা এ মেধাবৃত্তি পরীক্ষার উদ্যোগকে স্বাগত জানান এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।



