সারাদেশ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যশোরে সাংবাদিকের আত্মহত্যা

অনলাইন নিউজ ডেস্ক

যশোরে ফেসবুকে বিদায়ী বার্তা দিয়ে সাকিন হোসেন (২৭) নামে এক সাংবাদিক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সাকিন হোসেন যশোর সদর উপজেলার তরফ নওয়াপাড়া গ্রামের রমজান আলীর ছেলে। তিনি গ্রিন টেলিভিশনের যশোর প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক সুবর্ণভূমি পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ঈদুল আজহার আগে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

ঘটনার দিন বিকেলে ও রাতে নিজের ফেসবুক আইডিতে দুটি স্ট্যাটাস দেন সাকিন। পরে রাতে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইউসুফ আলী জানান, রাত ৮টা ৫৫ মিনিটে সাকিনকে হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button