

অনলাইন নিউজ ডেস্ক
আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি দাবি করেছেন, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে আগামী কয়েকদিনের মধ্যে পদত্যাগ করতে পারেন।
বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। একই পোস্টে তিনি আরও দাবি করেন, রাষ্ট্রপতির উত্তরসূরি হিসেবে বিএনপির কোনো শীর্ষ নেতার পরিবর্তে বর্তমান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির নাম বিবেচনায় রয়েছে।
ফেসবুক পোস্টে জুলকারনাইন সায়ের লেখেন, ‘আগামী কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এর চাইতেও বিস্ময়কর খবর হলো, নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোনো শীর্ষ নেতার পরিবর্তে পছন্দের তালিকায় রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।’
তবে এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয়, সরকার বা সংশ্লিষ্ট কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।



