জাতীয়

দল থেকে বহিষ্কার হলেই এমপি পদ যাবে না: নির্বাচন কমিশনার

অনলাইন নিউজ ডেস্ক

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর তাঁকে জামায়াত থেকে বহিষ্কার করা হলেও, শুধু এ কারণেই তাঁর সংসদ সদস্য পদ বাতিল হবে না।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আব্দুর রহমানেল মাছউদ জানান, কোনো রাজনৈতিক দল থেকে বহিষ্কার করা হলে সংবিধান অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে একজন সংসদ সদস্যের পদ শূন্য হয় না। তবে কোনো এমপি নিজে দল থেকে পদত্যাগ করলে তাঁর সংসদ সদস্য পদ বহাল না থাকার বিধান রয়েছে।

তিনি আরও বলেন, গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ নিয়ে কোনো সিদ্ধান্ত শুধু দলীয় বহিষ্কারের ভিত্তিতে নেওয়া হবে না। এ বিষয়ে জাতীয় সংসদের পক্ষ থেকে স্পিকারের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি বা রেফারেন্স এলে কমিশন আইন ও সংবিধান অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button