জাতীয়

‘আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কিশোরগঞ্জে আয়োজিত এক সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থানীয় রাজনীতি নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন।

সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রেজিস্ট্রি অফিস সংলগ্ন সিএনজি স্ট্যান্ডে ‘বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠন’ শীর্ষক জুলাই জাগরণ অনুষ্ঠানে তিনি এসব বক্তব্য দেন।

সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, কিছু গণমাধ্যম-সংশ্লিষ্ট ব্যক্তি মনে করেন, ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরবেন। এ প্রসঙ্গে তিনি দাবি করেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সুযোগ নেই এবং এ বিষয়ে তিনি সহিংসতাপূর্ণ মন্তব্যও করেন।

তিনি আরও বলেন, দেশে শেখ হাসিনার বিরুদ্ধে জনরোষ রয়েছে। বক্তব্যের একপর্যায়ে তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এমন কিছু মন্তব্য করেন, যা সহিংসতার হুমকি হিসেবে বিবেচিত হতে পারে।

এ সময় কিশোরগঞ্জের স্থানীয় রাজনীতির প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জেলার একটি অংশে এখনও আওয়ামী লীগের প্রভাব রয়েছে। তিনি অভিযোগ করেন, ফজলুর রহমান ওই গোষ্ঠীর মুখপাত্র হিসেবে কাজ করছেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কিশোরগঞ্জের মানুষের স্বার্থে ফজলুর রহমানের পরিবর্তে অন্য কাউকে দায়িত্ব দেওয়া উচিত।

অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button