জাতীয়

এবার সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা

অনলাইন নিউজ ডেস্ক

হবিগঞ্জের পর এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার চৌমুহনী এলাকায় পৌরসভা গেটের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রের দাবি, এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে বের হওয়ার সময় তাদের গাড়িবহরে হামলা চালানো হয়। দলের অভিযোগ, এ হামলায় বিএনপির নেতাকর্মীরা জড়িত ছিলেন।

এদিকে, দুপুর ২টা ৪২ মিনিটে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নিজের ফেসবুক পোস্টে দাবি করেন, গোলাপগঞ্জে তাদের গাড়িবহরে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করা হয়েছে। তিনি অভিযোগ করেন, এ ঘটনায় দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্যও তখন পর্যন্ত জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button