জাতীয়

রাইস কুকারে ভাত রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার শ্রীপুর গ্রামে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফরোজা খাতুন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি একই গ্রামের শামীম হোসেনের স্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কৃষক ফারুক হোসেন জানান, আফরোজা খাতুন রাইস কুকারে ভাত বসিয়ে পাশের কক্ষে যান। কিছুক্ষণ পর পোড়া গন্ধ পেয়ে তিনি দ্রুত এসে রাইস কুকারের ঢাকনা খুললে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং মেঝেতে লুটিয়ে পড়েন। এ সময় রাইস কুকারের গরম পানিও তার শরীরের ওপর পড়ে।

স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছোয়া ইসরাইল জানান, হাসপাতালে আনার আগেই আফরোজা খাতুনের মৃত্যু হয়েছিল।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, ঘটনাটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর। মরদেহ বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button