জাতীয়

সরিষার মধ্যে ভূত আছে, তাড়াতে পারবে না এই সরকার: বিরোধীদলীয় নেতা

অনলাইন নিউজ ডেস্ক

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত পরিবহন শ্রমিক ফেডারশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে বক্তব্য দিয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বর্তমান সরকারের দুর্নীতি দমন কার্যক্রম নিয়ে কঠোর সমালোচনা করেন।

শুক্রবার (৩১ জুলাই) সকালে অনুষ্ঠিত এ সম্মেলনে তিনি বলেন, “সরিষার মধ্যেই ভূত আছে। তাই সেই ভূত বর্তমান সরকার তাড়াতে পারবে না।”

ডা. শফিকুর রহমান দাবি করেন, বিএনপির এক সিনিয়র নেতাও বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তার ভাষ্য অনুযায়ী, ওই নেতা বলেছেন, “পাঁচ মাসে এই সরকারের সময়ে দুর্নীতি বন্ধ তো হয়ইনি, বরং দুর্নীতি বেড়েছে।”

তিনি আরও বলেন, “ওই নেতা আরও বলেছেন, একজন ছাড়া সবাই দুর্নীতিতে জড়িত, আর সেই একজন হলেন তারেক রহমান। বিষয়টি আমার বোধগম্য নয়। তারেক রহমান যদি দুর্নীতি না চান, তাহলে সবাই কীভাবে দুর্নীতিতে জড়ায়? আমরা তো দেখি, তার ইশারাতেই সবকিছু পরিচালিত হয়। তাহলে তার ইশারায় দুর্নীতি বন্ধ হয় না কেন?”

সরকারের নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তুলে জামায়াতের আমির বলেন, সরকার যদি নিজেই ব্যর্থতার কথা স্বীকার করে, তাহলে ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি কতটুকু অবশিষ্ট থাকে, সেটিই এখন বড় প্রশ্ন। তার দাবি, বর্তমান বাস্তবতা সরকারের ব্যর্থতার চিত্রই তুলে ধরে।

তিনি আরও বলেন, তৎকালীন সরকার একসময় জামায়াতকে নিষিদ্ধ করতে চেয়েছিল। তবে সময়ের পরিক্রমায় পরিস্থিতি বদলে গেছে। ইতিহাসের উদাহরণ টেনে তিনি মন্তব্য করেন, স্বৈরাচারী শাসকদের পরিণতি থেকে অনেকেই শিক্ষা নেয় না।

কর্মসংস্থান প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং বিভিন্ন খাতে, বিশেষ করে টেম্পু স্ট্যান্ডসহ নানা ক্ষেত্রে অনিয়মের মাধ্যমে কর্মসংস্থানের নামে ভিন্ন চিত্র তৈরি করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button