জাতীয়

নিজেই গাড়ি চালিয়ে ঢাকায় নাগরিক সেবার কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং বিভিন্ন স্থানে চিহ্নিত সমস্যার বিষয়ে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে সঙ্গে নিয়ে এ পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে যাত্রা শুরু করে তিনি ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা, বিমানবন্দর সড়ক, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, মোহাম্মদপুর, শ্যামলী, মিরপুর, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট ও বনানীসহ রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সন্ধ্যায় তিনি বাসভবনে ফিরে যান।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং সামগ্রিক নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বিভিন্ন স্থানে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সমাধানের নির্দেশ দেওয়ার পাশাপাশি নগরসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

এর আগে, বৃহস্পতিবার রাতেও প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন সড়ক পরিদর্শন করে নগর ব্যবস্থাপনা ও জনসেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button