সারাদেশস্থানীয়

লাখাই বামৈ সড়কের পাশ ঘেঁষে কয়েকটি স্থানে বালুর ব্যবসা, দুর্ঘটনার ঝুঁকি

হবিগঞ্জের লাখাই উপজেলার লাখাই বামৈ সড়কের পাশে চিকনপুর নামক স্থানের সড়কে ঘেঁষে কয়েকটি স্হানে চলছে বালুর ব্যবসা। এতে ওই এলাকায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।

হবিগঞ্জ বামৈ লাখাই সড়কের পাশে বালুর স্তূপ। সেখানেই চলছে বালু বেচাকেনা। বালু নিতে আসা ট্রাক-পিকআপ ভ্যানের কারণে প্রায়ই যান চলাচলে ব্যাঘাত ঘটছে এ সড়কে। রবিবার এমনই চিত্র দেখা যায় লাখাই বামৈ সড়কের চিকনগুর নামক অংশে।

কয়েকটি স্থানে সড়ক ঘেঁষে চলছে বালুর ব্যবসা। এতে ওই এলাকায় লাখাই বামৈ সড়কে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।

বিজ্ঞাপন

লাখাই বামৈ সড়কের পাশে বালুর ব্যবসা করছেন স্থানীয় ব্যক্তিরা। জানতে চাইলে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বালুর ব্যবসায়ী বলেন বিক্রির সুবিধার জন্য সড়কের পাশে রেখেছেন। আমরা টাকা দিয়ে ভালো রেখেছি । রাস্তার পাশে ভালো রাখার জন্য আমরা টাকা দিতে হয় , কাকে দিতে হয় জানতে চাইলে সে বলে যে মেম্বারের ভাই কে টাকা দিতে হয়। সড়কের কয়েকটি স্থানে এমনভাবে বালু স্তূপ করে রাখা হয়েছে, সড়কের অন্য পাশ থেকে গাড়ি এলে দেখাও যায় না। গত দুই মাসে অন্তত ৪/৫ টি দুর্ঘটনা ঘটেছে এই বালু ব্যবসার কারণে।

সরেজমিনে দেখা গেছে সড়কের দুই পাশে বালুর ব্যবসা করতে দেখা যায়। এ সময় স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, বালুর স্তূপ থেকে হুট করেই হঠাৎ সড়কে গাড়ি উঠে যায়। সড়কের পাশ দিয়ে হাঁটতে স্থানীয় বাসিন্দারাও ভোগান্তিতে পড়েন।

টলি গাড়ি চালক সিরাজুল মিয়া বলেন, এভাবে সড়কের পাশে বালুর ব্যবসা করায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে; কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

লাখাই ইউনিয়নের বাসিন্দা বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার মোঃ কামরুজ্জামান বলেন ,এই রাস্তায় বালু বিপদজনক , বালু বা পাথর প্রয়োজনে রাখতেই পারে তবে একটু ড্রেসিং করে একসাইডে রাখলেইতো আর কোনো বিপওি ঘটে না।আমাদের আরও দায়িত্বশীল হতে হবে ,সচেতন হতে হবে ,মনে রাখতে হবে একটি দূর্ঘটনা সারাজীবনের কান্না।

লাখাই ইউনিয়নে কে রাস্তায় বালুর রেখে বালুর ব্যবসায়ীদের নিকট থেকে অর্থ আদায় করতে তাদেরকে খুঁজে বের করে আইনের আওত আনতে প্রশাসনের প্রতি সাধারণ মানুষ দাবি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button